বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১০ সেপ্টেম্বর ২০ ২২
৯:৩৩ অপরাহ্ণ

শাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সা.সম্পাদকের জন্মদিন পালন

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেক কাটা, বৃক্ষ রোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্যান্য নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কেক কাটেন নেতাকর্মীরা।

পরে তারা ক্যাম্পাসের ই বিল্ডিংয়ের পাশে বৃক্ষ রোপণ করে। এদিকে জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করে তারা। সেখানে লেখক ভট্টাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ