বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২৫ মার্চ ২০ ২২
১২:১৮ পূর্বাহ্ণ

রূপকের চিকিৎসার্থে আর্থিক সহায়তা হস্তান্তর করল কিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন' রূপকের চিকিৎসার্থে আর্থিক সহায়তা হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (২৪শে মার্চ) বিকেল পাঁচটায় কেন্দ্রীয় মিলনায়তনের সামনে লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল ইসলামের হাতে ৮০হাজার টকার চেক হস্তান্তর করে কিন'র সদস্যবৃন্দ। সংগঠনটির ওয়েব সেক্রেটারি মো. সালমান আসাদ্দু জানান, কিন'র অনান্য কর্মসূচির ন্যায় 'কিন চ্যারিটি ফেস্ট-২২' এর কার্যক্রম পোস্টারিংয়ের মাধ্যমে শুরু হয়। রূপকের চিকিৎসার ফান্ড সংগ্রহে শাবিপ্রবির অর্জুনতলায় কিন'র টেন্ট স্থাপন করে। যেখানে চ্যারিটি মাস্ক, পোস্টার, রিস্ট ব্যান্ড ও মুভি টিকিট বিক্রয় করার পাশাপাশি অনুদান সংগ্রহ করা হয়। মুভি ফেস্টে বাংলা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা কিছু চলচ্চিত্র প্রদর্শিত হয়। 'কিন চ্যারিটি ফেস্ট-২২' কর্মসূচি থেকে প্রাপ্ত লভ্যাংশের ৮০হাজার টাকা রূপকের চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ রূপক ক্রোনিক কিডনি ডিজিজে ভোগছেন। রোগটি এখন একেবারে শেষের ধাপে অবস্থান করছে। খুব দ্রুত কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা এবং দেশের বাহিরে চিকিৎসা বাবদ ৫০ লক্ষ টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। চিকিৎসার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে অর্থের প্রয়োজন যা বর্তমানে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা তার সাহায্যে এগিয়ে আসছে। বর্তমানে তিনি ঢাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ