১১:১৭ অপরাহ্ণ
সভাপতি নাছির আলম ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ
হোমনা-ঢাকা ভায়া গৌরীপুর মিনিবাস মালিক সমিতির অনুমোদন
হোমনা-ঢাকা ভায়া গৌরীপুর মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৫ই জুন ২০২৩ ইং তারিখে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ ও মহাসচিব নালিশ আব্দুর রবি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
কমিটির প্যাড অনুযায়ী জানা যায়, ১ জুন ২০২৩ হতে ৩০শে জুন ২০২৫ পর্যন্ত আগমী ২ বছরের জন্য হোমনা-ঢাকা ভায়া গৌরীপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি করা হয় বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির আলম শিকদার এবং সাধারণ সম্পাদক করা হয় মো. কাউসার আহমেদ ভূইয়াকে।
এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন ভূইয়া, কার্যকরী সহ-সভাপতি মো. হাজী সুলতান খান, সহ-সভাপতি মো. ওবায়দুল সরকার, মো. সেলিম সওদাগর, মো. জাকির হোসাইন, মো. মোস্তফা, মো. ইউনুস মিয়া, মো. জাহাঙ্গীর (হোমনা) যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মমিনুল হক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. তফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মো. শাহ আলম, সড়ক সম্পাদক মো.ওমর ফারুক, দপ্তর সম্পাদক মো. গনি, কার্যকরী সদস্য মো. নিজাম, মো. ফটিক, মো. সাকিব, মো. জাহাঙ্গীর মুন্সী, মো. হাছান।কমিটির নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন।