৬:০ ০ অপরাহ্ণ
তিতাসের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের অসহায় ও গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয় "ফুলচাঁন ভবনে" উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগের চর ও দক্ষিণ বলরামপুর গ্রামের অসহায় ও গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী,সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগ নেতা সাজ্জাদ হোসেন শিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক নাজমুল হাসান কিরণ, কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, জগতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল প্রমূখ।