বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব,সিকৃবি::
২৬ জানুয়ারী ২০ ২২
১১:২৪ অপরাহ্ণ

দ্বিতীয় দিন শেষে সিকৃবি' তে ভর্তি মোট আসনের ৮২ শতাংশ
২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অন্যতম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয় গতকাল থেকে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসনের পরিপ্রেক্ষিতে গতকাল ভর্তি হয় ২৫৭ জন। আজ (২৬ জানুয়ারি) দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রম শেষে ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান ' ভর্তির দ্বিতীয় দিন শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট আসনের ৮২.৩৬ শতাংশ ভর্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদে ৮৯ জন, কৃষি অনুষদে ৭৩ জন, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৬৩ জন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় অনুষদে ৫৫ জন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৪৫ জন এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং অনুষদে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়। ভর্তি কার্যক্রমের তৃতীয় দিনের মধ্যে দ্বিতীয় দিনে ৩৫৫ জনের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। আরও ৭৬ টি আসন খালি রয়েছে। উল্লেখ্য, এবার গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির নেতৃত্ব দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষায় ৭৬ হাজার ৫৩৯ জনের আবেদনের প্রেক্ষিতে অংশগ্রহণের সুযোগ পায় ৩৪ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ