১১:৩২ অপরাহ্ণ
গোলাপগঞ্জে এসএসসি ৯৩ ব্যাচের রামাদ্বান হেল্পিং হ্যান্ডস অনুষ্ঠিত
এসএসসি ১৯৯৩ ব্যাচ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে বৃহস্পতিবার (২৭মার্চ) রামাদ্বান হেল্পিং হ্যান্ডস অনুষ্টিত হয়েছে।
ভাদেশ্বর ইউনিয়নের ৯টি ওয়ার্ডসহ করগ্রাম এলাকার ৩৫০টি অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসাবে ৬ ধরণের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ৩৫০টি প্যাকেট বিতরণ করা হয়।
৯৩ ব্যাচের শিক্ষার্থী নাজিম আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমজ্জামান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামীম আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক তারেক জলিল, সহকারী প্রধান শিক্ষক মো. আমিন উদ্দিন ও সমাজসেবী হাজী মো. আতাউর রহমান।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ, শিক্ষানুরাগী নজরুল ইসলাম, শামস উদ্দিন, মো. হাসান আহমদ। ৯৩ ব্যাচের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিফতাহ উদ্দিন এবং বিশেষ বক্তব্য রাখেন উজ্জল আহমদ ও সেলিম আহমদ।
ইংল্যান্ড প্রবাসী '৯৩ ব্যাচের বন্ধু এম এ মান্নান এ আয়োজনের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং অনুদান সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ আয়োজনে আরো সহযোগিতা করেছেন- প্রবাসে বসবাসরত '৯৩ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, যুক্তরাজ্য প্রবাসী শেফালী বেগম, আফরোজা আক্তার ডলি, জোনাকী বেগম, ফাহমিদা রহমান চৌধুরী, অলি ওয়াদুদ রহমান, সিরাজুল ইসলাম,আল আমিন মোর্শেদ, এম. এ মান্নান, তারেক আহমদ, বদরুল ইসলাম, মওদুদ আহমদ চাকলাদার, কামরান আহমদ শাকুর, সৈয়দ আরিফ, আবুল কালাম, মরিয়ম ফাউন্ডেশন এর সিরাজ জাহান দ্বারা, সাহাব উদ্দিন ফাউন্ডেশন এর সাহাব উদ্দিন সাবু, জুয়েল আহমদ, জুনেদ আহমদ এবং ফরিদ আহমদ।
ইটালী প্রবাসী ফজলুর রহমান এবং শরীফ আহমদ। স্পেন প্রবাসী সোজা আহমদ। মধ্যপ্রাচ্য থেকে রফিক উদ্দিন, সুহেদুজ্জামান, মিজানুর রহমান বাবলু, রুহেল আহমদ, মারুফ আহমদ কুটিন, এবং তাজ্জুব আহমদ।
যুক্তরাষ্ট্র প্রবাসী আসকার আহমদ, খালেদ আহমদ এবং মিসেস খালেদ, ওলি আহাদ জগলু, শাহীন আহমদ, পাপ্পু আহমদ, ডাক্তার ছালেক আহমদ, খাতুনে জান্নাত ফেরদৌস চাকলাদার মুন্নি, খাতুনে জান্নাত চাকলাদার পলি প্রমুখ। বিজ্ঞপ্তি