৪:৫২ অপরাহ্ণ
সিলেটে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে চৌকিদেখীস্হ কাউন্সিলর অফিসের সামনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন( ভার্চুয়াল) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ( ভার্চুয়াল) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাদরাজ জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল, জাকির হোসেন, কামাল হাসান জুয়েল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, আনসার আলী, দেলওয়ার হুসেন চৌধুরী, আলী আকবর খান, আলতাফ হুসেন টিটু, ফাহিম রহমান মৌসুম, সাহেদ আহমদ, প্রভাষক মাকসুদ আলম, আশরাফ উদ্দিন রাজীব, ইমরানুল ইসলাম জাসিম, সাইফুল আলম কোরেশী, নুরুল ইসলাম রুহুল, আজিজ খান সজিব, সদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, রনি পাল প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল নেতা দেলওয়ার হুসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ আহমদ সাবু, খন্দকার মনিরুজ্জামান মনির, আলাউদ্দিন মনাই,এজে সুহেল, তন্ময় নাগ তনু, সালেক আহমদ, শাওন আহমদ ইমরান,আব্দুল মনাফ, জীবন আহমদ,আব্দুল্লাহ, শাহাদত খান, তুফায়েল আহমদ তুহিন, ফারুক আহমদ, জাহেদ আহমদ, কয়েস আহমদ,কামাল আহমদ, বাইন উদ্দিন, জলক আচার্য, তাজুল ইসলাম সাজু,সালমান আহমদ রানা,সায়েম আহমদ রনি,জামাল বক্স,সুলেমান আহমদ চমন, নুরেশ আহমদ,সাজ্জাদ হোসেন আরামান, লাকি আহমদ,মাহবুব আহমদ,শাহিন আহমদ, আশিকুর রহমান, সৈয়দ মিনহাজ, আব্দুল কাদের, এসএম তাহফিম, আরিফুল ইসলাম উজ্জ্বল, মোশতাক, রাসেল, রাফি, এনাম আহমদ রাজ প্রমুখ। সভা শেষে অসুস্থ স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের মাধ্যমে ৩ শতাধিক নেতাকর্মীর মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন দেশকে জালিমের দুঃশাসন মুক্ত করতে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি করোনাকালের শুরু থেকেই স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন করোনাকালেও আওয়ামীলীগ দেশটাকে লুটেপুটে ক্ষেতে দুর্নীতির মহোতৌসবে মেতে উঠেছে।
প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা সাদরাজ জামান বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থেকেই প্রতিরোধ করতে হবে। তিনি অসুস্থ স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুর জন্য সিলেট বাসীর কাছে দোয়া চান।