বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১২ ফেব্রুয়ারী ২০ ২১
১:৪১ পূর্বাহ্ণ

ফটো জার্নালিস্টকে এসোসিয়েশনকে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিনন্দন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব গঠিত কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি ও কোষাধ্যক্ষ শাহিন আহমদসহ নব গঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ফটো সাংবাদিকরা তাদের লেন্সের মাধ্যমে জীবন্ত ইতিহাস সৃষ্টি করে যাচ্ছেন।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাদের পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আছে, তা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। তারা নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। পাশাপাশি তাদের অগ্রগতি ও সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ