ড্রীম সিলেট ডেস্ক
৭:১৫ অপরাহ্ণ
এবার বন্ধ করে দেওয়া হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল
এবার বন্ধ করে দেওয়া হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল সাময়িক বন্ধ করে দিয়েছে গুগল মালিকানাধীন ইউটিউব। সহিংসতার উসকানির দায়ে ইউটিউবের নীতির বিরুদ্ধে যাওয়ায় একটি ভিডিও অপসারণ করা হয়েছে।
গত সপ্তাহে ক্যাপিটল ভবনে প্রাণঘাতী দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে অহরহ টুইট করতে দেখা গেছে এই মার্কিন প্রেসিডেন্টকে। কিন্তু ওয়াশিংটন ডিসিতে তার সমর্থকদের তাণ্ডবের পর সামাজিকমাধ্যম থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
অপারেটররা বলছেন, এই ক্ষুব্ধ নেতার অ্যাকাউন্ট ব্যবহার করে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের আগে অস্থিতিশীলতা উসকে দিতে পারেন।
এক বিবৃতিতে ইউটিউব জানায়, সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগের কথা বিবেচনা করে আমাদের নীতির লঙ্ঘনের দায়ে ডোনাল্ড জে. ট্রাম্পের নতুন ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে। সর্বনিম্ন সাত দিন পর্যন্ত নতুন ভিডিও আপলোড করা থেকে এই চ্যানেলকে বিরত রাখা হবে।
ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফরমটি অবশ্য বলছে, নিরাপত্তা উদ্বেগের কথা বিবেচনা করে ট্রাম্পের চ্যানেলের মন্তব্য সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রামও ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ফেসবুকপ্রধান মার্ক জুকারবার্গ বলেন, সহিংসতা উসকে দিতে ট্রাম্প এই প্ল্যাটফরর্মটি ব্যবহার করেছেন। তিনি এই প্রবণতা অব্যাহত রাখতে পারেন বলে উদ্বেগ রয়েছে।
এ ছাড়া ট্রাম্প সমর্থকদের কিউআনন ষড়যন্ত্র তত্ত্ব সংশ্লিষ্ট ৭০ হাজার অ্যাকাউন্ট মুছে দেওয়ার কথা জানিয়েছে টুইটার।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
কমলগঞ্জে ফিল্মি স্টাইলে সিএনজি থামিয়ে এক মহিলার কাছ…
কাতারে ৫ প্রবাসী নি.'হ'তের ঘটনায় মন্ত্রী আরিফুল হক…
কাতারে সড়ক দুর্ঘ'ট'নায় সিলেট কানাইঘাটের ৫ নি.'হ'ত
কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে তরুণের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ