৩:৩৮ অপরাহ্ণ
দূর্ঘটনার ঝুঁকি এড়াতে শাবির প্রধান ফটকে স্পিড ব্রেকার চান শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনে দূর্ঘটনার ঝুঁকি এড়াতে স্পিড ব্রেকার চান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে। স্পিড ব্রেকার না থাকায় যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। শিক্ষার্থীদের রাস্তা পারাপারের জন্য ওভার ব্রীজ হলেও তা এখনো চালু হয়নি। ফলে দ্রুত গতিতে যানবাহন চলাচলের কারণে ঘটতে পারে দূর্ঘটনা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতাহার সানি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে হওয়ায় বাস, ট্রাক, কার এবং সিএনজিসহ বিভিন্ন গাড়ি দ্রুত গতিতে চলাচল করছে।
রাস্তা পারাপারে বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। কোন দূর্ঘটনার সম্মুখীন না হতে স্পিড ব্রেকার খুবই জরুরি।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফ বলেন, গত অক্টোবর বিশ্ববিদ্যালয়ের গেইটে আমি এবং আমার এক বন্ধু একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা শিকার হয়।
এতে আমার দাঁতের দুই চুয়ালের হাড় ভেঙ্গে যায় এবং ডান কান দিয়ে অস্বাভাবিক রক্তপাত হয়। প্রায় ৪৫দিন ভারী খাবার গ্রহণ করতে পারিনি।
তিনি আরও বলেন, বর্তমানে রাস্তাটি প্রশস্থ এবং নিখুঁত হওয়ায় ট্রাক,বাস, প্রইভেটকার, সিএনজি, মোটরসাইকেল অত্যান্ত বেপরোয়া গতিতে চলাচল করছে।
এমন বেপরোয়া যানবাহন চলাচল করলে যে কোন সময় অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় ঘটতে পারে।
তাছাড়া সড়ক উন্নয়নের কাজের সাথে যারা যুক্ত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের আর্জি, অতিদ্রুত যেন পূর্বের ন্যায় স্পিড ব্রেকার নির্মাণ এবং নির্মানাধীন ফুটওভার ব্রীজটির অসমাপ্ত কাজ শেষ করে দ্রুত সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, উক্ত রোডের কাজ সম্পুর্ন কাজ শেষ না হওয়ায় এখনো স্পিড ব্রেকার দেয়া হয় নাই।
কাজ শেষ হওয়ার সাথে সাথে স্পিড ব্রেকার দেয়া হবে এবং দ্রুত ফুটওভার ব্রীজের কাজ শেষ করে চালু করে দেয়া হবে। ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের সাবধানে রাস্তা পারাপারের জন্য অনুরোধ জানাচ্ছি।