৭:০ ৮ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা উপজেলা শাখার কমিটি গঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির
বাংলাদেশের বিভিন্ন জায়গার স্টুডেন্টদের দ্বারা পরিচালিত মানব সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্লাড ভিত্তিক শাখা ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি দক্ষিণ সুরমা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে ।
গতকাল ৩০ অক্টোবর বিকালে আগামী একবছরের জন্য ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির অফিসিয়াল পেইজে সংগঠনের পরামর্শক জনাব আবিদ হোসেন খান ও উপদেষ্টাগনের সম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ ছালিম আহমদ খান এর স্বাক্ষর সম্বলিত পত্রে সমন্বয়ক হিসাবে গাজী শাহরিয়া নাফিস জয় , সহ-সমন্বয়ক হাফিজ তাইয়্যেব হাসান রুতবা, সহ-সমন্বয়ক শুভ দাস , ব্লাড ক্যাম্পিং বিষয়ক সমন্বয়ক, হাফিজ সুফিয়ান বিন নোমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সমন্বয়ক জনাব শাহজাহান আহমদ শাহান, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক নাঈম হাসান লিমন, সমাজসেবা বিষয়ক সমন্বয়ক তৌফিকুল ইসলাম তাওহীদ, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মোস্তফা আব্দুর রহমান কে দক্ষিণ সুরমা উপজেলা শাখার দায়িত্ব দিয়ে কমিটি প্রকাশ করা হয়।-বিজ্ঞপ্তি