১১:৪৮ অপরাহ্ণ
গাছের তলায় ফ্রি কোচিং
'টিউশন সেবা' নামের একটি অনলাইন গ্রুপের সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে ফ্রি কোচিং শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার ও শনিবার দুদিন বিকালবেলা সিলেটের শাহী ঈদগাহের উত্তর কোনে গাছের ছায়ায় মাঠিতে প্লাস্টিকের চাটাই বিছিয়ে এ শিক্ষা কার্যক্রম চলে। ৬/৭ জন শিক্ষক গ্রুপে গ্রুপে বসে শিক্ষাদান প্রদান করেন।
একজন শিক্ষকের সাথে আলাপকালে তিনি জানান সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। টিউশন সেবা অনলাইন গ্রুপে প্রায় ১২ হাজার সদস্য রয়েছেন। তাঁরা ছাত্রী ও তাদের অভিভাবকদের চাহিদা মোতাবেক বাসা বাড়িতে গৃহ শিক্ষক সরবরাহ করে থাকেন।
শাহী ঈদগাহের গাছতলায় প্রথম শ্রেণী থেকে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও শিক্ষা গ্রহণ করে থাকে। বাচ্চাদের শিক্ষা গ্রহণ এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে সপ্তাহের শুক্রবার ও শনিবারের বিকালবেলা সরগরম থাকে।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বাচ্চারা দাত ব্রাশ করেছে কী না, নখ কাটা হয়েছে কী না ক্লাশ শেষে পরখ করে দেখা হয়। এজন্য ছাত্র ছাত্রীদের শাস্তিও পেতে হয়।