৯:৫২ অপরাহ্ণ
পাড়ুয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় প্রতিষ্ঠানের আইসিটি ভবনের হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের পিটিএ কমিটির সভাপতি ও গভর্নিং বডি'র অভিভাবক সদস্য মোহাম্মদ মদরিছ আলীর সভাপতিত্বে ও কলেজ শাখার পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক আক্তার হোসেন তালুকদার এর পরিচালনায় শুরুতেই মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ শাখার অফিস সহায়ক রহিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি শামীম আহমদ শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডি'র শিক্ষানুরাগী সদস্য হারুন উর রশীদ সাহেব, কলেজ শাখার বসন্ত কুমার শর্মা, প্রভাষক নাজমুল হুদা, আবু নাসের খসরু, কামাল হোসেন, শিক্ষক আব্দুল হামিদ, সৈয়দুজ্জামান, জালাল আহমদ, মতলুব হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা।
মানপত্র পাঠ করেন, একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্রী লুবাবা জান্নাত রিপা, একাদশ শ্রেনীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিজ্ঞান বিভাগের ছাত্র ফুরকান আহমদ, পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের ছাত্রী শাহরিয়া সুলতানা শাম্মী ও সুমাইয়া আক্তার।
বিদায়ী শিক্ষার্থীদেরকে একাদশ শ্রেণির ছাত্র -ছাত্রীরা উপহার প্রদান করে শুভেচ্ছা ও শুভকামনা জানান। পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন, পাড়ুয়া লামাপাড়া জামেমসজিদের ইমাম ও খতিব মাহমুদুল হাসান আহমদী। পরে আপ্যায়ন এবং পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরনের মাধ্যমে সভাপতির সম্মতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।