অধ্যাপক শেখ আব্দুর রশিদ::
৫:১৫ অপরাহ্ণ
'ন্যায়, সংস্কার ও শিক্ষা: নতুন বাংলাদেশের পথচলা'
ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত
-------------------------
একজন বিধবার আর্তি—“হুজুর বিচার করুন। আমার একমাত্র সন্তান খুন হয়েছে।”
বিচারক অভিযুক্তকে হাজির করলেন। সেই অভিযুক্ত আর কেউ নন, বাংলার মহান শাসক সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ। শিকারে গিয়ে ভুলবশত তিনি বিধবার সন্তানকে হত্যা করেছিলেন।
তিনি নিজেই আদালতে হাজির হয়ে স্বীকার করলেন অপরাধ। মর্যাদাহানির ভয় না পেয়ে ক্ষমা চাইলেন এবং বিচারকের রায় মেনে ক্ষতিপূরণ দিলেন। এরপর বললেন—“তুমি যদি আমার পক্ষে রায় দিতে, তবে আমি তলোয়ার দিয়ে তোমার শিরশ্ছেদ করতাম।” বিচারক উত্তরে জানালেন—“আপনি যদি ক্ষমতার অপব্যবহার করতেন, তবে আমি আমার তলোয়ার দিয়ে আপনাকেই হত্যা করতাম।”
এই ঘটনা প্রমাণ করে, ন্যায়বিচার তখনই প্রতিষ্ঠিত হয় যখন আইন সবার জন্য সমান থাকে।
সংস্কারের প্রয়োজনীয়তা
------------------------
৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে আলোচিত বিষয় হলো সংস্কার। কিন্তু রাজনৈতিক মতানৈক্যের কারণে তা বিলম্বিত হচ্ছে। প্রশ্ন হলো—সংস্কার করবে কে?
আমাদের দক্ষতার অভাব নেই, অভাব হলো সততার। শুধু ব্যক্তি পরিবর্তন করলেই রাষ্ট্র ঠিক হয়ে যায় না। শিক্ষা, সততা ও জবাবদিহির ভিত্তি না গড়লে সংস্কার দীর্ঘমেয়াদি ফল দিতে পারে না।
রাষ্ট্রের ঐতিহাসিক অভিজ্ঞতা
----------------------
বাংলাদেশ এখনো বহন করছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা। যেখানে দক্ষতা ও সততার সমন্বয় অনুপস্থিত।
১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর ২৫ বছরের মাথায় ১৯৭১-এ আবার স্বাধীনতা অর্জন করতে হয়েছে। কারণ—অধিকার বঞ্চনা।
কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সাধারণ মানুষ অধিকার থেকে বঞ্চিত। লাভবান হয়েছে কেবল কিছু ব্যক্তি ও পরিবার।
১৯৭১, ১৯৯০, ২০০১, ২০০৬ এবং সর্বশেষ ২০২৪—প্রতিটি সময় সাধারণ মানুষকেই প্রাণ দিতে হয়েছে। প্রশ্ন জাগে—এত আন্দোলন ও অভ্যুত্থান সত্ত্বেও কি এর কোনো স্থায়ী সমাধান নেই?
সমাধানের পথ
------------------------
স্থায়ী সমাধান গতানুগতিক সংস্কারে সম্ভব নয়। দরকার দীর্ঘমেয়াদি শিক্ষা সংস্কার।
১৫–২০ বছরের পরিকল্পনা
শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত পাঠ্যবইয়ে দায়িত্ববোধ ও আমানতদারিত্বের শিক্ষা
ঐতিহাসিক ন্যায়বিচার ও মানবিকতার ঘটনা অন্তর্ভুক্তি
শিশুরা এসব পড়ে বেড়ে উঠলে তাদের মনে মানবতাবাদী মানসিকতা গড়ে উঠবে। যখন এই প্রজন্ম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তখন তারা হবে প্রকৃত আমানতদার ও মানবিক শাসক।
বাংলার ইতিহাস আমাদের শিক্ষা দেয়—ন্যায়বিচার, সততা ও মানবিকতা ছাড়া রাষ্ট্র টিকে না। রাজনৈতিক ক্ষমতার পালাবদল নয়, বরং দীর্ঘমেয়াদি শিক্ষা সংস্কারই হতে পারে স্থায়ী সমাধানের পথ।
লেখক :বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, লতিফা -শফি চৌধুরী মহিলা কলেজ।
চেয়ারম্যান:(সিফডিয়া ) সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বিএনপির ভূমিধস বিজয়ে ১৪নং ওয়ার্ডে শুকরানা দোয়া ও…
২২ বছর পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন মোতাওল্লী…
আলহাজ্ব বশির মিয়ার ইন্তে'কাল:শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে দাফ'ন…
যুক্তরাজ্য প্রবাসী শফির হ'ত্যা'কারী'দের গ্রেফ'তা'রের দাবিতে শহীদ মিনারে…
কুলাউড়ায় সাবেক এমপিসহ পাঁচজনের জামানত বাজে'য়াপ্ত
লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট'র দুআ মাহফিল
সড়কের পাশ থেকে সামাজিক বনায়নের ৯টি গাছ গেল…
গোলাপগঞ্জে গরীব ও অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে…
সুনামগঞ্জ-৩ আসনে ৫৫ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত…
সিলেটবাসী ও কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খন্দকার…
তরুন ভোটারে আগ্রহ বেশী, দক্ষিণ সুরমায় ব্যালেট পেপার…
কমলগঞ্জে ঝোঁপ'ঝাড়ে পড়ে ছিল যুবকের হাত-পা বাঁ'ধা ম'র'দেহ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ