বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২১ জুন ২০ ২৪
১১:৩১ অপরাহ্ণ

বন্যাদুর্গতদের মধ্যে ফরিদ পুর যুব সংঘ ত্রাণ সামগ্রী বিতরণ

বন্যাদুর্গত মানুষের পাশে দাড়িয়েছে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের সর্বজন পরিচিত সামাজিক সংগঠন ফরিদ পুর যুব সংঘ।

বন্যার শুরু থেকে দূর্গত মানুষের খোজ খবর নেয়াসহ তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সংঘের সদস্যরা। তারই ধারাবাহিকতায় গ্রামের বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুরে ফরিদপুর যুব সংঘের উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ পারভেজ আহমদ এর পক্ষ থেকে ৬২ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়। এসময় ফরিদ পুর যুব সংঘের উপদেষ্টা আব্দুল আমিন, সভাপতি সুয়েবুল হক সানুর,সাধারণত সম্পাদক পারভেজ আহমদ, সম্পাদক তোফায়েল আহমেদসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংঘের উপদেষ্টা আব্দুল আমিন বলেন, ইনশাআল্লাহ আমরা বন্যার্তদের সাথে আছি এবং তাদের জন্য সব সময় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ