বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবি প্রতিনিধি::
৭ নভেম্বর ২০ ২২
১২:৫৩ পূর্বাহ্ণ

শাবিতে কিনের দশ দিনব্যাপী বইমেলা

'জ্ঞানচর্চায় বিকশিত হোক মানবতা' স্লোগানকে সামনে রেখে বাইল্যাটারাল প্রোফাউন্ডিং হিয়ারিং লস রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তার অর্থ সংগ্রহে এবং ভাষাসৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি'কে উৎসর্গ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দশ দিনব্যাপী 'কিন বই উৎসব ২০২২' শুরু হয়েছে।

রবিবার সকালে অর্জুনতলায় বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন এ মেলার আয়োজন করে। গতকাল রোববার সকাল ১০টার দিকে লাল ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক, অনুবাদক ও সাহিত্য বিশ্লেষক সুরেশ রঞ্জন বসাক।


এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, কিনের উপদেষ্টা অধ্যাপক ড. জায়েদা শারমিন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসাইন আল মামুন, অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক নারায়ন সাহা। এছাড়াও ই-বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌরভ।

মেলার আয়োজকরা জানান, এবারের মেলায় মোট ২০টি প্রকাশনীর স্টল এসেছে। এই বইমেলা থেকে অর্জিত আয় বাইল্যাটারাল প্রোফাউন্ডিং হিয়ারিং লস রোগে আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর শিশু সন্তান আহমেদ হোসেনের চিকিৎসা সহায়তার জন্য দেওয়া হবে। এছাড়াও এবারের বইমেলা ভাষাসৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি'কে উৎসর্গ করা হয়েছে।

এদিকে বইমেলাকে কেন্দ্র করে টি-শার্ট উন্মোচন করা হয়। অন্যদিকে মেলায় সিলেট এম.জি. ওসমানী মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন 'সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট'র ভ্যাক্সিনেশন কার্যক্রম এবং ব্লাড গ্রুপিং কর্মসূচীর অংশ হিসেবে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন ও ব্লাড গ্রুপ টেস্টিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ