৪:৩০ অপরাহ্ণ
তিতাসে প্রবাসী নুরুল আলমের অর্থায়নে গরিবদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কৃতিসন্তান আমিরাকার প্রবাসী মো.নুরুল আলম এর অর্থায়নে ইউনিয়নের নদীর পশ্চিম পাড়ের নয়টি গ্রামের অসহায় গরিব ও দুস্ত নারী-পুরুষের মধ্যে শাড়ী, লুঙ্গি,পাঞ্জাবি ও থ্রি পিস বিতরণ করা হয়েছে।
আমেরিকার নিউইয়র্ক প্রবাসী নুরুল আলম সরকার পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তাঁর নিজ বাসভবনে তাঁর পক্ষে ঈদের বস্ত্র বিতরণ করেন সংশ্লিষ্ট ইউপির ৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শাহ নেওয়াজ ভান্ডারী,সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ইউপি সদস্য ওসমান খান,ইউনিয়ন যুবলীগ নেতা মো. মাসুম, মাহফুজুর রহমান,বেগম আলম,পরিবারের সদস্যরাসহ ও নুরুল আলম ভক্ত শুভাকাঙ্ক্ষীরা।জানা যায়,মরহুম মোবারক হোসেন সরকারের সুযোগ্য সন্তান নুরুল আলম ফোনে জানিয়েছেন এবারের আয়োজনে দুখিয়ারকান্দি,নয়াকান্দি,সোনাকান্দা, ভাটিবন, দক্ষিণ নারান্দিয়া নদীর পশ্চিম পাড়, তারিয়াকান্দি,তুলাকান্দি, বালুয়াকান্দি ও আসমানিয়া গ্রামের বাছাইকৃত গরিব ও দুস্ত নারী- পুরুষ বস্ত্র পাবে।
ভবিষ্যতে অন্যান্য গ্রামের লোকজনকে অনুরূপ মানবিক সহযোগিতা করা হবে।নুরুল আলম সকলের সুখ, শান্তি ও সার্বিক সাফল্য কামনা করেন এবং ত্যাগ ও মহিমান্বিত মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তাঁর পরিবার বর্গের জন্য দোয়া প্রত্যাশা করেছেন।