বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ জুলাই ২০ ২০
৭:৪৪ অপরাহ্ণ

ছাত্রদল নেতা মিনহাজের বিরুদ্ধে কাল্পনিক মামলা দায়েরে জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য,  ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম আহবায়ক, ফ্যাসিবাদের  বিরুদ্ধে রাজপথের আন্দোলন সংগ্রামের  সহযোদ্ধা সৈয়দ মিনহাজের উপর করোনাকালে জকিগঞ্জ থানায় ভুয়া ও কাল্পনিক মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন,মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জোতি এষ,মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক ফজলে রাব্বী আহসান,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম । মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান প্রেরিত এক প্রেস বারতায় নেতৃবৃন্দ বলেন করোনাকালে সারা   পৃথিবীর মানুষ যখন মানবিক হচ্ছে তখনও আওয়ামী পেতাত্বারা তাদের স্বভাব সুলভ মামলা হামলা অব্যাহত রেখেছে, যাহা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।  নিরপরাধ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজকে শিবির কর্মী ও তার পিতা স্কুল শিক্ষক ও স্থানীয় মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ জামাল  উদ্দিন সহ  মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে জামাত শিবির আখ্যায়িত করে ভুয়া ও কাল্পনিক মামলা দায়ের করে। ভুয়া মামলায় ছাত্রদল নেতা মিনহাজের পিতা সৈয়দ জামাল উদ্দিন সহ মসজিদ পরিচালনা কমিটির ৩ জন নেতৃবৃন্দকে জকিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে জেলে প্রেরন করে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তারা জামিনে মুক্তি পান। করোনাকালে প্রতিহিংসার বশবর্তী হয়ে ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজকে শিবির কর্মী ও তার পিতা স্কুল শিক্ষক ও মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ জামাল উদ্দিনকে জামাত শিবির আখ্যায়িত করে ভুয়া মামলা দায়েরের মাধ্যমে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে  এই বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন নেতৃবৃন্দ।

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ