বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২২
৪:৫৮ পূর্বাহ্ণ

জাফরাবাদ কলেজের শতভাগ ফলাফলে এনামুল হকের অভিনন্দন
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করায় সকল শিক্ষার্থী,কলেজের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটি ও যুক্তরাজ্যস্থ কলেজ উন্নয়ন কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটি ইউকের জেনারেল সেক্রেটারি এম এনামুল হক। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, সমৃদ্ধ ও আলোকিত দেশ গড়ার লক্ষ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব। তিনি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের সার্বিক কল্যাণ কামনা করেন। উল্লেখ্য, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবারের এইস এস সি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৪৩ জন। এর মধ্যে সকলেই পাশ করেছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ