৯:৩৬ অপরাহ্ণ
গোলাপগঞ্জে আলোর পথে সামাজিক সংগঠনের মানববন্ধন
গোলাপগঞ্জে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে মানববন্ধন করে আলোর পথে সামাজিক সংগঠন ঢাকাদক্ষিণ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪ টার সময় উপজেলাস্থ ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনীতে আলোর পথে সামাজিক সংগঠন ঢাকাদক্ষিণের সভাপতি মাওলানা মাহমুদুল হকের সভাপত্বিতে ও সাধারন সম্পাদক হাফিজ নাইম আহমদের পরিচালনায় মানববন্ধনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ খলিলুর রহমান।
এসময় বক্তব্য রাখেন মাওলানা বুরহান উদ্দিন, শাহনুর আহমদ, মাওলা আফজাল হোইসান, হাফিজ ফজল আহমদ রেজওয়ান , মাওলানা এমাদ উদ্দিন, তরুণ সমাজ সেবক ও সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, মাওলানা আবু সালেহ উসমান, তরুণ সমাজ কর্মী রাজু আহমদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাওলানা ইব্রাহিম, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান হুসাইন, অর্থ সম্পাদক ফারহান আহমদ, সমাজ সেবা সম্পাদক জাহেদুল হক এমাদ, কার্যনির্বাহী সদস্য সাইফ আহমদ, ওমর আহমদ, জিসান আহমদ, মিজু আহমদ, আফছার উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার রিয়াজ উদ্দিন, জাবেদ মাহবুব, মুমিত আহমদ, আইনুল ইসলাম, ইমরান আহমদ, শাহেদ আহমদ প্রমুখ।