বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১২ এপ্রিল ২০ ২২
১২:১৬ পূর্বাহ্ণ

শাবির শাহপরাণ হলে রমজান উপলক্ষে নানান উদ্যোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে পবিত্র রমজান উপলক্ষে নানান উদ্যোগ নিয়েছে হল কর্তৃপক্ষ। শাহ পরান হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান খান জানান, 'পবিত্র মাহে রমজান মাস কে সামনে রেখে আবাসিক ছাত্রদের নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষে ক্যাফেটেরিয়া ও ডাইনিংএ পানি পিউরিফায়ার স্থাপন সহ চারটি ব্লকে ওয়াটার পিউরিফায়ারের জার্ম কীট পরিবর্তন করা হয়েছে। হলের নির্ধারিত ২২টাকা মিলের পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মিটবে এমন খাবার, গরুর দুধ বিক্রি সহ ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীদের খাবারের মানোন্নয়ন লক্ষ্যে কাজ করছে হল কর্তৃপক্ষ। মশার উপদ্রব কমাতে হলের চারপাশের ড্রেন পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে এবং হলের অভ্যন্তরে ও বাহিরের আগাছা পরিষ্কার করে মশার ঔষধ স্প্রে করা হয়েছে।'
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ