বিনোদন ডেস্ক::
২:২৮ পূর্বাহ্ণ
এবার আসিফ আকবরের বিরুদ্ধে কণ্ঠশিল্পী ন্যান্সির মামলা!
জনপ্রিয় গায়ক ও বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি।
বৃহস্পতিবার গায়ক আসিফ আকবর ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে তার বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে একটি লেখা পোস্ট করেন। যেখানে কারও নাম উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে কণ্ঠশিল্পী ন্যান্সিই মামলা করেছেন।
আসিফ আকবর তার ফেসবুক টাইমলাইনে মামলা প্রসঙ্গে লিখেন, ‘বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোনো একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনও মামলার কপি উত্তোলন করিনি তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের জাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনও আমি চাইনি, চাইও না। আপাতত ভুক্তভোগী তবে জয় নিশ্চিত, ইনশাআল্লাহ।'
তিনি আরও লিখেছেন, ‘মামলা আমার ভালো লাগে না। যতই লুকিয়ে বেড়াতে চাই ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনো রকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখি না। কোর্ট-কাচারি লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারও বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। আমি মামলা দিলে মানুষ বলবে- এগুলো আসিফের সঙ্গে যায় না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়।'
এদিকে মামলা প্রসঙ্গে নাজমুন মুনীরা ন্যান্সির সঙ্গে যোগাযোগ করলে তিনি যুগান্তরকে বলেন, ‘মামলার বিষয়টি সত্য, তবে এটি মূলত পুরনো মামলা। এ নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না। এটি আদালতের বিষয়। আদালত যা রায় দেবে তাই মেনে নিতে হবে।’
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো…
খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনি'য়মের…
ইরান থেকে ইউরেনিয়াম অপ'সারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া:…
কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজার বি'রুদ্ধে গ্রেফ'তারি পরো'য়ানা!
যেখানে যে অবস্থায় থাকুন, আকিদার প্রশ্নে কোনো আপোস…
জগন্নাথপুরের কৃষকেরা ভালো নেই, দু'র্ভোগের সঙ্গে বাড়ছে ধান…
ঘুম ঘুম চোখে চালকের হাতে গাড়ির স্টারিং!কমলগঞ্জে এসে…
বাংলা নববর্ষ উপলক্ষে অংকুর সাহিত্য পাঠাগারে প্রতিযোগিতা
মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সাধারণ সভা
ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী…
অস্থিমজ্জা প্রতিস্থাপনই রক্ত ক্যান্সার থেকে মুক্তির অন্যতম পথ:…
দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ