৯:৪৫ অপরাহ্ণ
ফাউন্ডেশন এর দ্বারা দেশ ও দেশের মানুষ উপকৃত হয়: মঈন উদ্দিন আহমেদ
“উৎসর্গ ফাউন্ডেশন” এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ছাতক সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ ও উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মঈন উদ্দিন আহমেদ বলেছেন ফাউন্ডেশন হচ্ছে সাধারন মানুষের জন্য। যার দ্বারা দেশ ও দেশের মানুষ উপকৃত হয়। একটি ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। আমরা মানুষ জাতি হিসেবে মানুষের সেবা করাই আমাদের কর্তব্য।
গতকাল (১০ ফেব্রুয়ারি বুধবার) “উৎসর্গ ফাউন্ডেশন” এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। একযোগে উদযাপিত হয় দেশের ৪১ টি জেলা ও বিভিন্ন উপজেলা শাখায়। তারই ধারাবাহিকতায় ছাতক উপজেলা শাখার উদ্যোগে ছাতকের অভিজাত একটি রেস্টুরেন্টে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয় ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান।
উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সভাপতি মো. মাজহারুজ্জামান খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান সিজান এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. হারুন আল রশিদ, ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সিনিয়র নেত্রীবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আদনান কাওছার রাজ্জাক, আরও বক্তব্য রাখেন উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শরিফ আহমেদ, মেহেদী হাসান, রেজাউল করিম, মোঃ আবু তাহের, শাহ নাজমুস সাকিব, শাহ মোহাম্মদ জামিল প্রমুখ।