বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৩ ফেব্রুয়ারী ২০ ২২
৬:৫৩ অপরাহ্ণ

শাবি উপাচার্যকে ছাত্রলীগের স্বারকলিপি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ উপাচার্য বরাবর স্বারকলিপি প্রধান করেছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা একথা জানান। বিজ্ঞপ্তিতে তারা বলেন, 'ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্যাম্পাসের সুষ্ঠু ও পাঠদানের যথোপযুক্ত পরিবেশ তৈরি করতে কিছু দাবি উপস্থাপন করে। অতিদ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যবস্থা করা। যত দ্রুত সম্ভব অনলাইন/অফলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করা। ১৬ জানুয়ারি ২০২২ তারিখের পুলিশি হামলায় আহত ছাত্রলীগ সহ সকল শিক্ষার্থী যারা ইতিমধ্যে নিজের ব্যবস্থাপনায় চিকিৎসা করেছেন তাদের ব্যয় বহন করা। সকল হলের ডাইনিং-ক্যান্টিন-ক্যাফেটেরিয়া খুলে দেয়া এবং খাবারের গুণগত মান বৃদ্ধি ও মূল্য হ্রাস করা। অতি দ্রুত ক্যাম্পাসে পর্যাপ্ত আধুনিক ফুডকোর্টের ব্যবস্থা করা ও নির্মানাধীন ফুডকোর্টের কাজ শেষ করা। বিভিন্ন দেয়ালে দেয়াল লিখন মুছন সহ ক্যাম্পাসের স্বাভাবিক সৌন্দর্য্য বৃদ্ধির প্রত্যাশা করে’।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ