বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৫ নভেম্বর ২০ ২৩
১০ :২৪ অপরাহ্ণ

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা'র সেচ্ছাসেবী মিলনমেলা

মো:ছালিম আহমদ খান ( রিপোর্টার) সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা গতকাল ৪ নভেম্বর (শনিবার) দুপুর ১ গঠিকার সময় নজরুল একাডেমি জিন্দাবাজার হলে অনুষ্ঠিত হয়। ফারজানা আক্তার শাওন এর সঞ্চালনায় আব্দুল মুহিত আবিদ এর তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন মো ছালিম আহমদ খান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আরমান আহমদ শিপলু, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট মহানগর, প্রধান বক্তাঃ- জনাব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল, প্রতিষ্ঠাতা প্রধান,ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রধান আর্কষনঃ- মোঃ জাফর আহমদ ছাদিক, প্রতিষ্ঠাতা, আইডিয়াল গ্রীন সিলেট, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশান্ত লিটন, (ছড়াকার লেখক, সমাজকর্মী), কামাল আহমদ আম্বিয়া, (শিক্ষক ও রক্তদাতা,) সফি আহমেদ (পিপিএম , সিলেট মেট্রোপলিটন পুলিশ ,প্রধান সমন্বয়ক: মানবিক টিম সিলেট ) নাছিম আহমদ হিমু, (তরুণ সমাজকর্মী ও রক্তদাতা, ) উৎফল বড়ুয়া, (ব্যুরো প্রধান, দৈনিক ইনফো বাংলা, সিলেট,) কাইয়ুম আফজাল, (তরুণ সমাজকর্মী ) সহ আরো বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রতিষ্ঠাতাঃ মো তারেক আহমদ, সভাপতিঃ সোহাগ আহমদ, সিনিয়র সহ-সভাপতিঃ-দেলোয়ার আহমদ এর নেতৃত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, “রক্তদিন জীবন বাঁচান” আমাদের দেশে অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কি জানেন না। আমার প্রত্যেকে প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার কারন আপনার রক্তের গ্রুপ জানা থাকলে নিজের আপন জনের কোন দুর সময় রক্তের প্রয়োজন হলে সাথে সাথে আপনি গিয়ে আপনার জনকে রক্ত দিয়ে জীবন বাঁচতে সহয়োগিতা করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে এক বেঁচে যাবে একজন মুমূর্ষু রোগী।

তাই রক্তের গ্রুপ জেনে অবশ্যই দরকার। বক্তারা সকলে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক এই কামনা করেন এবং সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন।

আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতায় আমরা সব সময় পাশে আছি। আনুষ্ঠানে সিলেটের বিভিন্ন জেলা থেকে মানবিক কর্মীরা আসেন এবং সংগঠনের মানবিক কর্মকর্তাদের মানবিক কাজের অবদান স্বরুপ সন্মাননা ক্রেস্ট প্রধান করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ