৯:৫৬ অপরাহ্ণ
শাবির সিএসই সোসাইটির এক্সিকিউটিভ কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং(সিএসই) সোসাইটির এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেনারেল সেক্রেটারি পার্থ ঘোষ। নব নির্বাচিত কমিটির সভাপতি পদে প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মুমিন, সহ সভাপতি হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তানজিকুর রহমান প্রিন্স এবং সাধারণ সম্পাদক পদে একই বর্ষের শিক্ষার্থী পার্থ ঘোষ মনোনীত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান নাহিদ, সাংগঠনিক সম্পাদক পদে চতুর্থ বর্ষের শিক্ষার্থী অভি দত্ত, ক্রীড়া সম্পাদক পদে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছৈয়দ জামিল মাহমুদ ইফতি, প্রকাশনা সম্পাদক পদে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মারুফুর রহমান শোভন, কার্যকরী সদস্য পদে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ জাহিদুল আকরাম রাতুল, একই বর্ষের শিক্ষার্থী আহমেদ রাকিব, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুহিত মাহমুদ আল ফারহান, একই বর্ষের শিক্ষার্থী মাহদী মুর্শেদ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক ও একই বর্ষের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার খালেদ, যুগ্ম সম্পাদক পদে তৃতীয় বর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ মনোনীত হয়।