১০ :২৩ অপরাহ্ণ
হোমনার জয়পুর ইউনিয়নে যুবদল নেতার আয়োজনে অসহায় মানুষের মধ্যে ১ হাজার ঈদবস্ত্র বিতরণ
কুমিল্লার হোমনার জয়পুর ইউনিয়নে যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. অলি উল্লাহ অলি মেম্বারের অর্থায়নে অসহায় মানুষের মধ্যে ১হাজার ঈদবস্ত্র (কাপড়) বিতরণ করা হয়েছে।
গত ১১এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের রাজাকাশিপুর গ্রামের নিজ বাড়ীর আঙ্গিনায় এক আলোচনা সভার মাধ্যমে ১০টি গ্রামের অসহায়,দুস্ত ও নিকটাত্মীয়দের মধ্যে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছােসবক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মো. অলি উল্লাহ অলি মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল হক জহর,এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা,উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ খন্দকার (সাব মিয়া চেয়ারম্যান), উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ জামাল, উপজেলা বিএনপির সদস্য মো. সারোয়ার হোসেন টিপু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মো. মাইনুদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, দীর্ঘদিন ধরেই জয়পুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে আর্থিক ও সামাজিক সব ধরণের সেবা দিয়ে বেশ প্রশংসার কাজ করে যাচ্ছেন অলি উল্লাহ অলি মেম্বার।
এরই ধারাবাহিকতায় জয়পুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি গ্রামের ১হাজার দুস্ত-অসহায় মানুষকে ঈদের খুশি ভাগাভাগি করতে বাড়ী বাড়ী গিয়ে নিকটাত্মীয় এবং দরিদ্র অসহায় পরিবারকে আলোচনা সভার মাধ্যমে ঈদ উপহার হিসেবে তুলে দেন। এসময় সকলের নিকট দোয়া কামনা করেন, মানবিক সমাজ সেবক মো. অলি উল্লাহ অলি মেম্বার।