অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
২:৫০ পূর্বাহ্ণ
সিকৃবিতে ডিভিএম ২৩ তম ব্যাচের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২৩ তম ব্যাচের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন ২০২১-২২ সম্পন্ন হয়েছে। ৫ মার্চ , শনিবার সকাল ১১টায় সিকৃবির ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো : নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট।তাছাড়া আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের বিভাগীয় চেয়ারম্যানগন ও শিক্ষকবৃন্দ, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , ডিভিএম ২৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ।
সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইন্টার্নশিপ বাস্তবায়ন কমিটির সদস্য ড. অনিমেষ চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশিপ বাস্তবায়ন কমিটির কো-অর্ডিনেটর ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো : রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন ফাহমিদা জাকির ফাহিম ও সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,`ভেটেরিনারি একটি বহুমুখী কর্মপরিধি বিশিষ্ট পেশা।ভেটেরিনারিয়ানদের চাহিদা দিন দিন বাড়ছে এবং কাজের সুযোগের পরিধিও বৃদ্ধি পাচ্ছে।ইন্টার্নশিপের সময় গুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। দক্ষ ভেটেরিনারি গ্রাজুয়েট হতে হলে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে।যেহেতু হাতে কলমে শেখার সুযোগ রয়েছে, তাই সেটাকে কাজে লাগিয়ে একজন দক্ষ প্রাণিসম্পদ কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।বর্তমান সময়ে ভেটেরিনারি সায়েন্স প্রাণি চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না। সরকারি, বেসরকারি ও গবেষণা সেক্টরে আমাদের ভেটেরিনারি গ্রাজুয়েটদের অবদান রয়েছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত বলেন, ডিভিএম ২৩ তম ব্যাচের একাডেমিক ক্ষতি কমানোর জন্য আমরা দ্রুত সময়ে ইন্টার্নশিপ শুরু করেছি।
উল্লেখ্য, এ বছর ডিভিএম- ২৩ তম ব্যাচের ৮৮ জন শিক্ষার্থী ৮ টি গ্রুপে দেশের বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করবে।পুরো প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় থাকছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ