বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা)প্রতিনিধি::
১ আগস্ট ২০ ২৩
১১:১৬ অপরাহ্ণ

সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ইউপি চেয়ারম্যান মো. শামসুল হক সরকারের শুভেচ্ছা

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি ইয়াকুব আলী ইফাদকে ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার। ইয়াকুব আলী ইফাদ সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁর সমর্থকরা আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা করে।

মোটর শোভাযাত্রাটি পুরান বাতাকান্দি থেকে শুরু হয়ে বাতাকান্দি বাজার (হোমনা-গৌরীপুর সড়ক) প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে গিয়ে শেষ হয়। পরে সাতানী ইউনিয়নের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, গেলো ৩০ জুলাই উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল স্বাক্ষরিত ছাত্রলীগের দলীয় প্যাডে সাতানী ইউনিয়নের ইয়াকুব আলী ইফাদ সভাপতি, ফারুক আহমেদ শাকিল সহ-সভাপতি, মো. সারওয়ার সাধারণ সম্পাদক ও সুমন হাসানকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ