বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২৪ মার্চ ২০ ২২
২:২৪ পূর্বাহ্ণ

শাবিপ্রবিতে চ্যারিটি ফুটবলে চ্যাম্পিয়ন ভাইকিংস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট কর্তৃক আয়োজিত চ্যারিটি ফুটবল 'ড্রিবল ফর রূপক' টুর্নামেন্টে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে ভাইকিংস এবং রানার-আপ হয়েছে ইলাস্ট্রেট-২৬। ভাইকিংসের হয়ে দুই গোল করে রিজভী এবং ইলাস্ট্রেট-২৬ এর হয়ে একমাত্র গোলটি করে অয়ন।

বুধবার (২৩শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত চ্যারিটি ফুটবলে ৬৯টি দল অংশগ্রহণ করে। 'ড্রিবল ফর রূপক' এর কনভেনর সৈকত বলেন, 'বেশ কিছুদিন যাবৎ রূপক ক্রোনিক কিডনি ডিজিজে ভোগছেন। রোগটি এখন একেবারে শেষের ধাপে অবস্থান করছে। খুব দ্রুত কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা এবং দেশের বাহিরে চিকিৎসা বাবদ প্রয়োজন ৫০ লক্ষ টাকা যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

চিকিৎসার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে অর্থের প্রয়োজন। তাই 'স্পোর্টস সাস্ট' আয়োজন করে 'চ্যারিটি ফর রূপক' ফুটবল টুর্নামেন্টের। যেখানে অংশগ্রহণ করে ৬৯টি দল। এই টুর্নামেন্টের সমস্ত অর্থ রূপকের চিকিৎসা ফান্ডে দেয়া হবে' উল্লেখ্য, রূপকের চিকিৎসার অর্থ সংগ্রহে শাবির সংগঠনগুলো নানা কর্মসূচির আয়োজন করছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ