বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২২ ডিসেম্বর ২০ ২২
৪:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জে পদক পেলেন শাবিপ্রবির ৯শিক্ষার্থী

আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ-২২ (IYMC) প্রতিযোগিতায় সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ৯ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।

তিনি আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জ-২২ এর শাবিপ্রবির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ একটি আন্তর্জাতিক সংগঠন, যারা প্রতিবছর আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জের আয়োজন করে।

এবারের প্রতিযোগিতায় আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ এর তত্ত্বাবধায়নে সর্বমোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাদের মধ্যে ফাইনালে উত্তীর্ণ হয় ১৫ জন। এতে শাবিপ্রবির গণিত বিভাগের ৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়। তাদের মধ্যে ২ জন সিলভার পদক এবং ৭ জন ব্রোঞ্জ পদক পেয়েছে। শাবিপ্রবি থেকে সিলভার পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন মারুফ, ২০২০-২১ সেশনের মো. রায়হান আহমেদ রাফি।

ব্রোঞ্জ পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ওয়াসেক আল আজাদ অভি, রায়হান ইকবাল, শুভ পাল, নাজমুন নাহার, আবু শহীদ সালমান, মিনহাজ আহমেদ সামি, হাবিবুর রহমান। তাছাড়া গতবার অংশগ্রহণ করে পদক পেয়েছিল দুইজন এবার পদক পেলো নয়জন। উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৯৮ টি দেশের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এতে সুপারভাইজার হিসেবে ছিলেন ১ হাজার ৩'শ শিক্ষক।

এ প্রতিযোগিতাটি কোয়ালিফিকেশন রাউন্ড, প্রি-ফাইনাল, ফাইনাল এ তিন পর্বে সম্পন্ন হয়। প্রথম দুই রাউন্ড শেষে ফাইনালে মোট ১ হাজার ৮'শ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ফাইনালে ২০টি প্রশ্ন ছিল, প্রত্যেক প্রশ্নের জন্য ১ পয়েন্ট নির্ধারিত থাকে। এ থেকে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে গোল্ড-সিলভার-ব্রোঞ্জ অনার পদক দেওয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ