৫:১৪ অপরাহ্ণ
সিলেট আইডিয়াল কলেজের ওরিয়েন্টেশন সম্পন্ন
সিলেট আইডিয়াল কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। রবিবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর আখালিয়াস্হ কলেজ হলরুমে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সিলেট আইডিয়াল কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে ও প্রভাষক আবু হানিফের উপস্থাপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিলেট আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা মাহফুজা কাওসার।
কলেজ এডমিনিস্ট্রেটর মাহমুদ বিন আব্দুল্লাহর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক খুররম আজাদ, জুয়েল আহমদ, দেওয়ান আছকির আলী, আখলাকুল আম্বিয়া, প্রতিমা বালা দেবী, তাসলিমা বেগম, নাছিমা বেগম, রওশন আরা এবং প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।