৬:৩৯ অপরাহ্ণ
দিরাইয়ে বাসযাত্রী শিক্ষার্থীকে শ্লীলতা হানীকারীদের শাস্তির দাবী
সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার দিরাইয়ে বাস ছাত্রী শিক্ষার্থীকে শ্লীলতা হানীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করায় সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎতে সিলেট বিভাগে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য দোষিদের চিহিৃত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্ঠান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।
৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় উপরোক্ত দাবী জানানো হয়। সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে নগরীর সুরমা ম্যানশনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, এম.এ রকিব, রিয়াজ উদ্দিন আহমদ, এম.এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ।
সভায় সিলেট বিভাগের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রাম এবং শহর ও পৌর এলাকায় ওয়ার্ড ভিত্তিক তালিকা করে সমতার ভিত্তিতে সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সহ সকল সরকারী বেসরকারি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের দাবী জানানো হয়। সিলেট মহানগরীর প্রধান প্রধান সড়ক হকারমুক্ত করায় জন সাধারণের চলাচল ও যাথায়াতে সুবিধা হওয়ায় সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শৃংখলারক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মহানগরীর সকল রাস্তা হকার মুক্ত ও দখল মুক্ত করার দাবী জানানো হয়।
এছাড়াও চলতি শুষ্ক মৌসুমে সিলেট বিভাগের সকল পর্যটন স্পট ও কেন্দ্রে যাথায়াতের রাস্তার উন্নয়ন, সম্প্রসারণ ও সংস্কারের দাবী জানানো হয়। অবিলম্বে কুলাইউড়া-শাহবাজপুর-গৌহাটি লাইনে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচলের যথাযথ ব্যবস্থা গ্রহণ, চলতি শুষ্ক মৌসুমে সিলেট বিভাগের সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সংযোগ রক্ষাকারী সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ এবং অবিলম্বে সিলেট বিভাগের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যবই সরবরাহের দাবী জানানো হয়।