৭:০ ০ অপরাহ্ণ
বুলবুল হত্যায় শাবিপ্রবি ছাত্রলীগের সড়ক অবরোধ
দুর্বৃত্তের ছুরিকাঘাতে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ সড়ক অবরোধ করে।
সোমবার (২৫ জুলাই) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টায়ার ও কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। এসময় শিক্ষার্থীরা 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই', 'বিচার বিচার বিচার চাই, বুলবুল হত্যার বিচার চাই' সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে।
এর আগে, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন বুলবুল আহমেদ নামের ওই শিক্ষার্থী। পড়ে তাকে অজ্ঞান অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।