বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৭ মার্চ ২০ ২২
১:১৯ পূর্বাহ্ণ

জৈন্তাপুরে আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে উগ্রবাদ বিষয়ে সচেতনতামূলক সভা

দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং আইডিয়া পরিচালিত পিস প্রকল্পের উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলের ছাত্রীদের উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বুধবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেবি নাথ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ। সভায় দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রোগ্রাম ডাইরেক্টর সাদাত সদরুদ্দীন শিবলি। উগ্রবাদ বিষয়ক সেশনটি পরিচালনা করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ হামিদুল হক।

এছাড়া জৈন্তাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, অভিভাবক প্রতিনিধি আব্দুল বাছিত, ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজী খলিল উল্লা এবং জৈন্তাপুর মডেল থানার সাব ইনস্পেক্টর মোঃ হাফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন। উগ্রবাদ বিষয়ক এ আলোচনায় ১২০জন ছাত্রী অংশগ্রহণ করেন। সভাটি উপস্থাপনা করেন প্রকল্পের সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী। সভাটি আয়োজনে সহযোগিতা করেন উপজেলা ফ্যাসিলিটেটর কংকন কান্তি দাশ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ