বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৮ মার্চ ২০ ২২
১:১৩ পূর্বাহ্ণ

স্বাধীনতা দিবসে ব্রিটিশ বাংলাদেশ ইন্টাঃ স্কুল এন্ড কলেজে সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শ

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টা ৪৫ মিনিটের সময় বিদ্যালয়ের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক সহ সকলের উপস্থিতিতে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। সহকারি শিক্ষক জহিরুল ইসলামের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী। শিক্ষক তানভীর খানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ এ. কে. মাহমুদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নাজভিন আক্তার, বিজিত দেব রায়, মুহিবুল হোসেন চৌধুরী। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনে সহযোগিতা করেছেন সহকারি সিনিয়র শিক্ষক মো. সুমন আল মাহমুদ। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শিক্ষক প্রিয়াংকা দেব ও সুমনা সাহার তত্ত্বাবধানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলেই। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ