বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা)প্রতিনিধি::
১৫ জুলাই ২০ ২৩
৬:৩৫ অপরাহ্ণ

তিতাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনে'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফরিদ সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া,আবদুস সালাম মেম্বার, বিএনপি নেতা ইয়াহিয়া খান, জাহাঙ্গীর আলম,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ছাবিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা মো.সোহাগ নুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ