বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৮ অক্টোবর ২০ ২৩
৯:২৮ অপরাহ্ণ

জকিগঞ্জে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৮ নং কস্কো নাগপুর ইউনিয়ন পরিষদের মুন্সি বাজারে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্লাড ভিত্তিক শাখা “ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি”র আয়োজনে আল্লামা আব্দুস সাত্তার চাপঘাঁটি হুজুর( রহ.) স্মরণে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি রক্তের গ্রূপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

“রক্তদান করলে হয় না কোন ক্ষতি, জাগ্রত হয়ে মানবিক অনুভূতি ” এই স্লোগানকে সামনে রেখে বুধবার ( ১৮ অক্টোবর ) জকিগঞ্জের মুন্সীবাজারে প্রায় দেড় শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: ছালিম আহমদ খান , অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জনাব হালিম আহমেদ ,সাবেক মেম্বার জনাব মানিক, এছাড়া উপস্থিত ছিলেন জকিগঞ্জের সেচ্ছাসেবী হাসিব আহমদ , মহসিন আহমেদ সহ প্রমুখ।

এ সময় ইউ বি ডি এস ও হাসোওয়েফা র প্রতিষ্ঠাতা মো ছালিম আহমদ খান বলেন , আমরা আমাদের রিলেটিভ অথবা ফ্যামিলির সবাইকে রক্তদানে উৎসাহ দিবো যাতে রক্তের জন্য আর কোনো মা-বাবা, ভাই-বোন, আত্নীয় স্বজনকে প্রাণ হারাতে না হয়। এছাড়াও তিনি বলেন, আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত হয়ে এবং বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদের এবং জকিগঞ্জের ভলান্টিয়ারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ