বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ জুলাই ২০ ২০
৫:০ ৩ পূর্বাহ্ণ

বিয়ানীবাজারে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে,বিয়ানীবাজার কলেজ চত্তরে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করেছে বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগ।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সরকারি কলেজে তারা এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।

এ বৃক্ষরোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন সাবেক সিলেট জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আমান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন তারেক, জাবেদ বকসি, সাইদুল ইসলাম ও হুমায়ুন করিব পারভেজ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ জিসান, জাবের আহমদ।কলেজ ছাত্রলীগ নেতা লিটন তারেক, কামরুল ইসলাম, মারুফ আহমদ, জাহেদ আলম, রেদওয়ান আহমদ, শাহরিয়ার সাজেদ, জুবের আহমদ, কাওসার আমার, ওনি খাঁন, সাইদুর খাঁন, মাহফুজুর ইসলাম সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ