বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
১৬ মার্চ ২০ ২২
৬:৫২ অপরাহ্ণ

সরকার ও গ্রামীণ জনগোষ্ঠীর সেতুবন্ধন ইউনিয়ন পরিষদ: সিকৃবি রেজিস্ট্রার
গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। বুধবার গোলাপগঞ্জের লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে জালালিয়া মেহনতী উন্নয়ন পরিষদ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বদরুল ইসলাম শোয়েব বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সরকার ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ইউনিয়ন পরিষদ যোগাযোগের সেতুবন্ধন হিসাবে কাজ করে। সংবর্ধনা অনুষ্ঠানে পরিষদের সভাপতি সায়েদ আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা বদরুল ইসলাম দূর্জয়ের পরিচালনায় সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য দেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, আওয়ামী লীগ নেতা আরিফ আহমদ মজনু, ইউপি সদস্য আব্দুল মালিক, রেদোয়ান উদ্দিন, পিয়ারা বেগম, দিবা রানী দাস, বিশিষ্ট ছাত্রনেতা আব্দুস সামাদ আজাদ প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ