১০ :৫৮ অপরাহ্ণ
কলাকান্দি ইউনিয়নের গরীব-দুঃখী মানুষের সেবা করে যাচ্ছেন চেয়ারম্যান ইব্রাহিম সরকার
কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের গরীব- দুঃখী মানুষের চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার। উপজেলার কলাকান্দি গ্রামের কৃতিসন্তান ইব্রাহিম সরকার বিগত ২০২১ ইং সালের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটের ব্যবধানে কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি কলাকান্দি ইউনিয়নের জনগণের সেবা মূলক কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে।কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনাব মো.ইব্রাহিম সরকার সংশ্লিষ্ট ইউনিয়নের জনগণের যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে রাস্তা,ঘাট,মসজিদ,মাদরাসা ও কবরস্থানসহ এলাকার সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডেও ব্যাপক ভূমিকা রেখে ইতোমধ্যেই স্বনাম কুড়িয়েছেন। যার জন্য সমালোচকদের মুখে চুনকালি পড়ছে বলে ইউনিয়নের অনেকের মুখে মুখে এসব কথা শোনা যাচ্ছে। তাঁরা বলেন- ইব্রাহিম সরকার একজন ন্যায়পরায়ণ,আদর্শবান ও গরিব-দুঃখী মানুষের আস্থার মূর্তপ্রতিক হিসেবে ইউনিয়নবাসীর কাছে বিশ্বাসতা অর্জন করতে সক্ষম হয়েছেন ।
তাঁর মধ্যে নেই কোন অহংকার,নেই কোন হিংসা ও লোভ-লালসা এবং নেই কোন ভেদাভেদ। তিনি সকলকেই সমান চোখ দেখেন।ইব্রাহিম সরকারের ব্যাপারে এরকম বহু প্রমাণ পাওয়া যায় এলাকার জনসাধারণের কাছ থেকে।সেজন্যই কলাকান্দি ইউনিয়ন পরিষদের সেবা গ্রহিতারা প্রাণ ভরে ইব্রাহিম সরকারের জন্য দোয়া করছেন বলে জানা গেছে।কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার বলেন,ক্ষমতা দেওয়া-নেওয়ার মালিক হলো এক মাত্র মহান আল্লাহ তায়ালা।
তিনি আমার মতো নগন্য একজনকে যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার মান-মর্যাদা অক্ষরে অক্ষরে পালন করে যাবো ইউনিয়নবাসীর সেবা করার মাধ্যমে। আর জনগণের সেবা করার মাধ্যমেই আমি বেঁচে থাকতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সুখে- দুঃখে আপনাদের পাশে থাকতে পারি।