বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৮ নভেম্বর ২০ ২৩
৯:২৮ অপরাহ্ণ

আব্দুল করিমের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

কোম্পানীগঞ্জ উপজেলার ক্রীড়া জগতের পরিচিত মুখ। পাড়ুয়া তরুণ সংঘের গোলরক্ষক ও পাড়ুয়া ক্রিকেট ক্লাবের অলরাউন্ডার আব্দুল করিমের প্রবাস যাত্রা ( সৌদি আরব) উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় পাড়ুয়া বাজারে সরকারি পাড়ুয়া ক্রিকেট ক্লাব ও পাড়ুয়াবাসীর আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। পাড়ুয়া ক্রিকেট ক্লাবের অধিনায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল হাছিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী এখলাছুর রহমান, বাবুল মিয়া, আব্দুল হেকিম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মেম্বার লিটন আহমদ, আবুল কালাম, পাড়ুয়া ক্রিকেট ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সভাপতি ফখরুল ইসলাম নোমান, সুহেল আহমদ, জুনেদ আহমদ, আনু প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ