১১:৪১ অপরাহ্ণ
শাবি শিক্ষার্থী বুলবুল হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনার রহস্য উদঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থী হত্যার ঘটনার রহস্য উদঘাটনে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ঘটনাটি দ্রুত তদন্ত করে রিপোর্ট প্রদানের চেষ্টা করবো।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও সহকারী প্রক্টর আবু হেনা পহিল।