সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২১ জুন ২০ ২৫
৮:৩৪ অপরাহ্ণ

‎শামছুদ্দিন মামুন সভাপতি, জুনাইদ আল হাবিব সাধারণ সম্পাদক
তালামীযে ইসলামিয়া ময়মনসিংহ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

‎ ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ময়মনসিংহ জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।

২০ জুন, ২০২৫ ঈসায়ী, শুক্রবার, সকাল ১০টায়, ময়মনসিংহ শহরের স্থানীয় একটি কনফারেন্স হলে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ । ‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, দারুল ইছলাহ সাইফুলিয়া মডেল মাদরাসার পরিচালক মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম।

‎ ‎কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শামছুদ্দিন মামুন-কে সভাপতি, জুনাইদ আল হাবিব-কে সাধারণ সম্পাদক ও মাজহারুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ‎ ‎

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি আলমগীর আকন্দ, প্রচার সম্পাদক সাকিবুল ইসলাম আশিক, সহ প্রচার সম্পাদক রেজাউল করিম শাহিন, অর্থ সম্পাদক নাঈম মিয়া, অফিস সম্পাদক মো. নুরুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক আরমান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক জীবন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাশিদুল ইসলাম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. হাসান মাহমুদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাঈমুল হক নাদিম, ‎সদস্য- আল আমীন, মিয়াদ আশিক, সাব্বির আহমদ, মেহেদী আহমদ, ওয়াসেক বিল্লাহ, আবির হাসান, ইয়াসিন আহমদ, আল আমীন, সিয়াম আহমদ হৃদয়, সিরাজুল ইসলাম ও আনারুল ইসলাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ