২:২৮ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে দানাদার খাদ্য উপকরণ বিতরণ
সিলেটের কোম্পানীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে দানাদার খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে দুগ্ধ উপকরণ দানাদার গো-খাদ্য রেডি ফিড, ভিটামিন মিনারেল পিমিক্স, কৃমিনাশক ট্যাবলেট ও ভ্যাকসিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাক্তার শরিফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজল সিংহ। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।