বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ জুলাই ২০ ২০
৭:০ ০ পূর্বাহ্ণ

বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদর উপজেলা শাখার নিন্দা ও প্রতিবাদ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার আহ্বায়ক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য, সিলেট মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি এবং আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, বিগত ২০১৬ ইংরেজি সনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার ৪ নং কুচাই ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তরুণ রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকিরুল আলম জাকিরকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে জনৈক দাঙ্গাবাজ অনলাইন পোর্টালে মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এক যুক্ত বিবৃতিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট সদর উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক কেশব কান্তি দে মান্না এবং সদস্য সচিব, এমসি কলেজের মাস্টার্স শেষ পর্বের দর্শন বিভাগের মেধাবী ছাত্র, আশরাফুজ্জামান জুয়েল বলেছেন,জাকিরুল আলম জাকির দলের দুঃসময়ে বৃষ্টিতে ভেজা আর রোদে পোড়া শতভাগ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।যার রয়েছে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় দলের জন্য আন্দোলন-সংগ্রামের বর্ণাঢ্য ইতিহাস। দলের চরম দুর্যোগময় মুহূর্তে এবং ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপটেও রাজপথে সংগ্রামী কার্যক্রম দলীয় ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপি আর জামাত-শিবিরের মামলা হামলা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাবরণের সেই চিত্রগুলি দলের ত্যাগী নেতাকর্মীরা ভুলে যায়নি। তথ্যসমৃদ্ধ দুঃসময়ের সেই স্মৃতিগুলো ছবি আকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজও ঘোরাফেরা করছে।
দেশরত্ন শেখ হাসিনার একজন নিবেদিত প্রাণ কর্মী সরাসরি রাজপথ হতে গড়ে ওঠা যোগ্য নেতৃত্বকে ধ্বংস করতে, চরম মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করেছে পর্দার অন্তরালে থাকা জামাত-বিএনপি'র মদদপুষ্ট সেই ভুঁইফোড় অনলাইন পোর্টাল কর্তৃপক্ষ। এমন অসত্য সংবাদ পরিবেশন করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। যা মৌলিক অধিকার খর্ব করার শামিল।
নেতৃবৃন্দ বলেন গণমাধ্যমের উপর কোন ধরনের প্রতিষ্ঠানিক শিক্ষা নেই অথচ গণমাধ্যমের মত একটি বিশাল বড় শিল্পের, শৈল্পিক নাম "সাংবাদিক" ব্যবহার করে গণমাধ্যম শিল্পকে প্রশ্নের সম্মুখীন করছে প্রতিনিয়ত। জাতির বিবেক খ্যাত সাংবাদিক। মানুষের সম্মানের জায়গায় অধিষ্ঠিত সাংবাদিক নাম ব্যবহারের ন্যূনতম  যোগ্যতা নেই,এক-সময়ের  ইসলামিক টিভিতে কর্মচারী হিসেবে কর্মরত ছিল, বেগম খালেদা জিয়ার ভাই এর মালিকানাধীন সেই টিভি ছিল জামাতের মদদপুষ্ট।
এ ধরনের উশৃংখল বখাটে ছেলেদের দ্বারা পরিচালিত জনৈক সেই অনলাইন পোর্টালে একজন ত্যাগী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে  নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে চরম মানসিক বিকারগ্রস্ত এবং নির্লজ্জতার পরিচয় দিয়েছে।
আমাদের প্রাপ্ত তথ্যমতে,রাজনৈতিক ব্যক্তি কিংবা ব্যবসায়ী কিংবা সম্মানিত কোন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে নামের পূর্বে "অশালীন শব্দ"জুড়ে না দেওয়ার উপর মহামান্য হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কাপড়ের দোকানের কর্মচারী হতে সরাসরি গণমাধ্যম ব্যক্তিত্বে পরিণত হতে গিয়ে ধরাকে সরা জ্ঞান মনে করেছেন এবং শেষমেষ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইনের প্রতি চরম অবমাননা করেছেন। নিঃসন্দেহে এটা শাস্তিযোগ্য অপরাধ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জনাব জাকিরুল আলম জাকির কে নিয়ে অসভ্যের মত অশালীন শব্দ ব্যবহার করে, মিথ্যা বানোয়াট এবং মনগড়া বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে ,তথ্য সন্ত্রাসের আশ্রয় নিলে, আমরা সিলেট জেলা ও মহানগরের প্রতিটি ইউনিট সামাজিকভাবে সোচ্চার হব এবং পাশাপাশি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করতে আইনি লড়াই চালিয়ে যাব। পাশাপাশি এই ধরনের কাণ্ডজ্ঞানহীন লোক ,যার ফেসবুক প্রোফাইল ফলো করলেই দেখা যাবে জামাত বিএনপি আর আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে সেলফির মিলন মেলা, আর এই সেলফি মানুষের কাছে প্রদর্শন করে ধান্দাবাজি তে লিপ্ত থাকে।আর সাথে উশৃংখল স্ট্যাটাসের অভয়ারণ্য। এমন বিশৃংখল এবং মানসিক বিকারগ্রস্ত দ্বারা পরিচালিত জনৈক অনলাইন পোর্টালের বিভ্রান্তিমূলক সংবাদ যারা শেয়ার করছেন তাদেরকে এ ধরনের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার অনুরোধ জানালাম অন্যতায় মিথ্যা সংবাদ ফেসবুকে পোস্ট করেন প্রচার করার দায়ে সবাইকেই ডিজিটাল নিরাপত্তা আইনের আওতাভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন জনাব জাকিরুল আলম জাকির। এ ব্যাপারে সবার দৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য এই ভুইফুড় অনলাইন পোর্টালের মাথার উপর ছাতা হিসেবে একজন প্রভাবশালী যুক্তরাজ্য প্রবাসীকে  নামমাত্র বিশেষ চেয়ারে অধিষ্ঠিত করে ধান্দাবাজি এবং অনৈতিক ফায়দা হাসিল করছে প্রতিনিয়ত কৌশল করে যাচ্ছে।


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ