১২:৫৭ অপরাহ্ণ
গোয়াইনঘাটে শোক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
১৫ ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আলোচনাসভা ও শোক র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ।
এসময় জুম এপ্লিকেশনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এছাড়াও এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রী উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত জাতির পিতার মুর্যালের উদ্বোধন করেন।যার ব্যায় প্রায় ৬ লক্ষ্য ৫০ হাজার টাকা।
হাজারো ব্যস্ততার মাঝেও উপজেলা পরিষদকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি কে ধন্যবাদ জানান গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।