৯:২৯ অপরাহ্ণ
তিতাসের কড়িকান্দি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার কড়িকান্দি ইউনিয়ন পরিষদ মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের আহবায়ক সাইফুল আলম মুরাদের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কড়িকান্দি বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ইউপির ১.২ ও ৩ ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে জনসচেতনতার লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাস।বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার গিয়াস উদ্দিন।
কড়িকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ছাইদুর রহমান ভূইয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড সদস্য লিয়াকত আলী, ৩নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, ছাইদুল রহমান সাদির,সাবেক সদস্য শাহ আলম,কড়িকান্দি বাজার কমিটির বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সওদাগর,ডাঃ রনি, মো. সফিক ব্যাপারী,মো.সুমন মিয়া প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এস.আই তাইজুল ইসলাম,মো.লিটন মেম্বার, রুবেল মেম্বার, ফজর আলী, মতিউর রহমান, সংশ্লিষ্ট ইউপির মহিলা সদস্য নার্গিস আক্তার, সাধনা বেগম, জোসনা আক্তার, কড়িকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.সুমন,স্বপন কর্মকার, রাইসুল ইসলাম এলাহীসহ কড়িকান্দি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন।