বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি প্রতিনিধি ::
১৫ ফেব্রুয়ারী ২০ ২২
১২:৩৮ পূর্বাহ্ণ

প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে গণ বিবাহের আয়োজন - সিকৃবি সিঙ্গেল সোসাইটি
' কেউ পাবে কেউ পাবেনা তা হবেনা তা হবেনা” এমন সব প্রেম বিরোধী স্লোগান ও অনলাইনে নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি আয়োজন এর মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সোসাইটি। আজ( সোমবার)১৪ তারিখে বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টায় প্রেম বিরোধী নানা ধরনের কর্মসূচি ঘোষণা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সোসাইটি।বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে এই বারের সকল কর্মসূচি অনলাইনেই পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সোসাইটি।দিনভর নানান কর্মসূচি পালন শেষে রাতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিঙ্গেল সোসাইটির সভাপতি শাকিল হাসান ও অন্যন্য নেতৃবৃন্দ। সিঙ্গেল সোসাইটির সভাপতি শাকিল বলেন, ” আমরা সিঙ্গেল সোসাইটি প্রেম ভালোবাসা এসবের বিরুদ্ধে নই কিন্তু আমরা বিবাহ বহির্ভূত প্রেমের বিরুদ্ধে। এসব অসামাজিক কার্যকলাপ চলবেনা। প্রেম হবে বিবাহিত প্রেম। দরকার হলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গন বিবাহের আয়োজন করা হবে তাও অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না।” সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাঁধন, সহ-সভাপতি আফজাল হোসেন সৌরভ, সিজারো আহমেদ নিলয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিঙ্গেল সোসাইটির সহ-সভাপতি আফজাল হোসেন বলেন, ” আমরা প্রেমের বিরুদ্ধে নই পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। এই বিশ্ব ভালোবাসা দিবসে রেস্টুরেন্টে কাপলদের নিয়ে যে ৫০% ৬০% ডিসকাউন্ট দিচ্ছে এগুলো বৈষম্য সৃষ্টি করছে। তাই আমরা এই ভালোবাসা দিবস মানিনা। আমরা বিবাহিত প্রেমের মাধ্যমে পারিবারিক মর্যাদা দিতে চাই।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ