স্টাফ রিপোর্ট::
১:১২ পূর্বাহ্ণ
ওটিটি আর গেমস থাকবে ইচ্ছেমতো, আসছে ভিভো ওয়াই৫৩এস • চলবে মুভি আর গেমস, থামবে না ভিভো ওয়াই৫৩এস
স্মার্টফোন কিনতে লক্ষ্যই যখন স্টোরেজ, বাজারে তখন ভিভো ওয়াই৫৩এস
ব্যস্ততা বেড়েছে স্মার্টফোনের। কথা বলা বা চ্যাট করা, ছবি তোলা আর শেয়ারিং এর মধ্যেই স্মার্টফোন আর সীমাবদ্ধ নয়। ভিডিও কল করাও এখন ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কারণে বিনোদনও এখন ঘুরে বেড়ায় স্মার্টফোনে। আরও রয়েছে দারুণ সব গেমস। এসবের একটা পরিপূর্ণ প্যাকেজ না থাকলে স্মার্টফোনটার ব্যবহার এখন আর মনে হয় পরিপূর্ণ হয় না।
গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো মানুষের এ চাহিদাগুলোকে মাথায় রেখেই নিয়ে এসেছে তাদের ওয়াই সিরিজের এক নতুন সংযোজন। ১ টেরাবাইটের স্টোরেজ বর্ধনের সুবিধা নিয়ে বাজারে আসছে ভিভো ওয়াই৫৩এস। ফোনে ইচ্ছেমতো অ্যাপ রাখা, একাধিক ওটিটি প্ল্যাটফর্মে হারিয়ে যাওয়ার পাশাপাশি প্রিয় গেমস খেলাটি টানা চালিয়ে যাওয়া যাবে। স্টোরেজ অথবা ব্যাটারি; কিছু নিয়েই আর চিন্তা নেই। টানা ওয়েব সিরিজ দেখে গেলেও কোনো সমস্যা হবে না।
ভিভো ওয়াই সিরিজের নতুন ফিচার সম্বলিত ভিভো ওয়াই৫৩এস আজ ৫ আগস্ট ২০২১ থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। প্রি-অর্ডার দেয়ো যাচ্ছে জিএন্ডজি, পিকাবু, রবিশপ এবং অথবা.কম এর মাধ্যমে। প্রি-অর্ডারকারীরা ভিভো ওয়াই৫৩এস বাজারে আসার সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে যাবেন সবার আগেই। এরপর আগামী ১১ আগস্ট থেকে ভিভো ওয়াই৫৩এস পাওয়া যাবে ভিভো’র সব অথোরাইজড আউটলেটগুলোতে।
ভিভো’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডোরস্টেপ ডেলিভারি’ সেবার আওতায় অনলাইনেও অর্ডার করা যাবে ভিভো ওয়াই৫৩এস। বাসায় বসেই যে কেউ কিনে নিতে পারবেন স্মার্টফোনটি। হোম ডেলিভারির জন্য আলাদা কোনো খরচও করতে হবে না।
ভিভো ওয়াই৫৩এস ফোনের র্যাম ও রম; দু’টিই বর্ধনযোগ্য। এর ৮ জিবি র্যামকে বাড়ানো যাবে ১১ জিবি পর্যন্ত; আর ১২৮ জিবি’র মেমোরিকে বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত।
এছাড়া দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে ভিভো ওয়াই৫৩এস স্মার্টফোনে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি। তাই দীর্ঘ সময় চার্জ ধরে রেখে ছবি, ভিডিও গেম, মুভি দেখাসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারকে নিশ্চিত করবে এই ভিভো ওয়াই৫৩এস। আর স্মার্টফোনটির ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জ ব্যাটারীর দ্রুততর চার্জিংকে আরো শক্তিশালী করেছে।
ভিভো ওয়াই৫৩এস স্মার্টফোনটি ক্যামেরাতেও অনন্য। স্মার্টফোনটির পেছনে একটি ত্রিমাত্রিক ক্যামেরা সেটআপ রয়েছে; যাতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকেহ পোর্ট্রইেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা। স্মার্টফোনটির মেইন ক্যামেরা লেন্সে অত্যাধুনিক ফেইজ ডিটেকশান প্রযুক্তির সমন্বয়ে যুক্ত হয়েছে আই অটো ফোকাস প্রযুক্তি।
আরো রয়েছে সুপার নাইট মোড ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি। ভিভো’র অত্যাধুনিক লিকুইড ক্রিস্টাল কালার কোটিং প্রসেস প্রযুক্তির এই ওয়াই৫৩এস স্মার্টফোনটির থ্রি-ডি নকশা অসাধারণ তো বটেই, সেই সাথে দিচ্ছে স্মার্ট আউটলুকও।
ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর মি. ডেভিড লী বলেন, ‘ভিভো ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো আসার সময় আমরা পুরো ভিভো টিম সবসময়ই উচ্ছ্বসিত থাকি। কারণ, এই সিরিজের স্মার্টফোনগুলি সেইসব তরুনরা খোঁজেন,যারা সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ক্যামেরাসহ একটি নির্ভরযোগ্য ব্যাটারির মুঠোফোন চান। তরুণদের কথা মাথায় রেখেই “ক্লিয়ার শট, সুইফট প্লে’’ স্লোগানকে সামনে রেখে আমরা নতুন নতুন ফোন স্মার্টফোনপ্রেমীদের হাতে তুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’
বাংলাদেশে স্মার্টফোনটি পাওয়া যাবে ডিপ সী ব্লু এবং ফ্যান্টাসটিক রেইনবো রঙে। ফোনটির বাজারমূল্য ২২,৯৯০ টাকা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
দক্ষিণ সুরমায় নকল সিগারেট বিক্রয় ও মজুদের বি'রু'দ্ধে…
গাছ থেকে পড়ে প্রাণ হা'রালেন পল্লী বিদ্যুৎ অফিসের…
কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার আ'ত্মপ্রকাশ
উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শওকতুল…
কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার অভিষেক
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু হচ্ছে ২৫আগস্ট থেকে
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
সিলেটের দক্ষিণ সুরমায় ১১০ একর জমিতে হচ্ছে নতুন…
ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি…
গোলাপগঞ্জের ফুলসাইন্দে গ্রামীণ কল্যাণ সামাজিক হাসপাতাল ও আঞ্চলিক…
সিলেটে কোন ধরনের অপ'রাধ'মূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ